শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জায়ান্ট কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (OLYMPIC) পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল শনিবার (৫ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটি বসুন্ধরা বারিধারা এলাকায় ১২.২৫ কাঠা আবাসিক প্লট কিনবে। কোম্পানিটির এই জমি কিনতে ১১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি কাঠা জমির মূল্য ৯৪ লাখ টাকা।
এছাড়াও, নারায়ণগঞ্জের কাঁচপুরে কোম্পানিটির বিস্কুট এবং মিষ্টান্ন কারখানার কাছে ৬.১৩ ডেসিম্যাল জমি কিনার সিদ্ধান্ত নিয়েছে। এই জমি কিনতে কোম্পানিটির খরচ হবে ১৫ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। প্রতি ডেসিম্যাল জমির মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
উপরোক্ত জমির মূল্য (গুলো) ব্যতীত, কোম্পানি ভ্যাট, ট্যাক্স, অন্যান্য সরকারী এবং বিবিধ সহ সম্পূর্ণ নিবন্ধন খরচ বহন করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।