শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিকে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে আজ জানা গেছে, কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ছেড়ে ১৬৬ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। ফেসভেলু ১০ টাকার সাথে ৬৫ টাকা প্রিমিয়াম নেয়া হবে।
সরকার কর্তৃক প্রদত্ত শেয়ারমানি জমার বিপরীতে ইস্যুকৃত উক্ত সম্পূর্ণ শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এর অনুকূলে ইস্যু করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।