দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের ২ হাজার কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।
ব্যাংকগুলো হচ্ছে ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম) ও ট্রাস্ট ব্যাংক।
গতকাল বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব অনুষ্ঠিত ৯৩২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমস্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা ব্যাংকের ৪০০ কোটি টাকা, ব্যাংকএশিয়ার ৪০০ কোটি টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ৫০০ কোটি টাকা, এক্সিম ব্যাংকের২৫০ কোটি টাকা এবং ট্রাস্ট ব্যাংকের ৪৫০ কোটি টাকার সাব–অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ডগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালীএকক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থেব্যাংকগুলোর মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। পাঁচটি বন্ডই স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।