চলতি ২০২৩-২৪ অর্থ বছরের মুদ্রানীতিতে ডলার সাশ্রয় করতে দেশে টাকার পে কার্ড চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই কার্ডের মাধ্যমে কেনাকাটাসহ বিভিন্ন বিল পরিশোধ করা যাবে। পাশাপাশি ভারত ভ্রমণের সময় রুপিতে খরচ করার সুযোগ পাবেন বাংলাদেশিরা।
গতকাল রবিবার ১৮ই জুন ২০২২, বাংলাদেশ ব্যাংকে ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট (MPS) প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকেের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এসময় গভর্নর নতুন এই উদ্যোগের কথা জানান।
গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, আমরা টাকার একটি পে কার্ড চালু করছি। এটাকে ভারতের রুপির সঙ্গে সংযুক্ত করে দেবো। এ কার্ড থাকলে গ্রাহকরা বাংলাদেশে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। যে কোনো কেনাকাটা করতে পারবেন।
আবার যখন ভারতে যাবেন তখন এ কার্ড দিয়েই ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার খরচ করতে পারবেন। ফলে দুবার মানি চেঞ্জে খরজ দিয়ে লোকসান গুনতে হবে না।
গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, ভ্রমণে যেতে হলে প্রথমে টাকা থেকে ডলারে কনভার্ট করতে হয়, পরে ভারতে গিয়ে ডলার রুপিতে কনভার্ট করতে হয়। টাকার পে-কার্ড নিলে দুবার মানি চেঞ্জ করতে হবে না। এতে করে কম পক্ষে ছয় শতাংশের মতো খরচ কমবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর আহমেদ জামাল, কাজী ছাইদুর রহমান, আবু ফরাহ মোঃ নাছের, এ কে এম সাজেদুর রহমান খান, বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র আবুল বশরসহ গবেষণা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।