অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন তামিম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইংল্যান্ডে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের কাছে চিকিৎসা নিয়ে আজই দেশে ফিরছেন তামিম ইকবাল। সব ঠিক থাকলে আজ বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় নামবেন জাতীয় দলের এই ওপেনার।

দীর্ঘদিন ধরেই তামিম যে কোমরের সমস্যায় ভুগছিলেন, লন্ডনে এবার তিনি সেটারই চিকিৎসা করিয়ে আসছেন। তাঁর সমস্যা মেরুদণ্ডের কোমরের দিকের অংশে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে অংশটিকে বলা হয় L-4 ও L-5। অস্ত্রোপচার করালে তামিমকে তিন–চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতো।

এরপরও যে তিনি পুরোপুরি চোটমুক্ত হতেন, তার নিশ্চয়তা ছিল না। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তামিম স্বাভাবিক ভাবেই সে পথে যাননি। তিনি দেশে ফিরছেন লন্ডনে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়ে।

অস্ত্রোপচার লাগতে পারে তামিমের!

দেশে ফেরার পর আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন তামিম। পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসনের কাজ করবেন। এই কাজটা কী প্রক্রিয়ায় হবে, হ্যামন্ডের পরামর্শমতো সেটি ঠিক করে দেবেন বিসিবির চিকিৎসক ও ফিজিও–ট্রেনাররা।

কয়েক দিন দিন যদি তামিম ব্যথামুক্ত থেকে পার করতে পারেন, তাহলে আশা করা যায়, আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন।

তবে ব্যথানাশক ইনজেকশন কত দিন তামিমকে ব্যথামুক্ত রাখতে পারবে, সে নিশ্চয়তা নেই।

এর মেয়াদ হতে পারে এক থেকে তিন–চার মাস পর্যন্ত। তবে এর আগেই যদি তিনি আবার কোমরে সমস্যা অনুভব করেন, সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিতে হবে অনুশীলন। সে ক্ষেত্রে প্রয়োজন হতে পারে আরেকটি ইনজেকশনের।

কোমরে ব্যথা থাকলেও সেটা তামিম ব্যাটিংয়ের জন্য ঝুঁকলেই বেশি অনুভব করেন। দৌড়ানো বা অন্য কিছুতে ব্যথা তেমন অনুভূত হয় না। এ ছাড়া হ্যামন্ডের কাছে ইনজেকশন নেওয়ার পর এখন পর্যন্ত তিনি ভালো বোধ করছেন বলেই জানা গেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।