লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন ফুটবল যাদুকর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ ছাড়া এই পুরস্কারের জন্য আরও দুই তারকা মনোনীত হয়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ স্ট্রাইকার আর্লিং হালান্ড এবং রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।
আরও পড়ুন…
পাপনের জন্য ডি মারিয়ার অটোগ্রাফ যুক্ত আর্জেন্টাইন জার্সি!
এর মধ্যে মেসি ও হালান্ড লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দি ইয়ারের জন্য মনোনীত হয়েছেন। তাদের সঙ্গে ওই তালিকায় আছেন নোভাক জোকোভিচ, মুন্ডো ডুপলানটিস, ম্যাক্স ভার্সাটাপেনরা।
আরও পড়ুন…
ফিফার বর্ষসেরা একাদশের তালিকায় প্রকাশ, আছেন মেসি-রোনালদো
২০ বছর বয়সি জুড বেলিংহাম লরিয়াস ওয়ার্ল্ড ব্রেক থ্রু অব দি ইয়ারের তালিকায় আছেন। লিন্ডা কেইসেদো, কোকো গাউফ, সালমা প্যারালাউলোরা।
মেসি এবার লরিয়াস জিতলে এক বছরে পুরস্কারের হ্যাটট্রিক হবে তার। গত ১২ মাসের মধ্যে তিনি ব্যালন ডিঅর ও ফিফা দ্য বেস্ট জিতেছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।