অর্থ লিপি

১৮ অক্টোবর ২০২৬ রবিবার ২ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম।

আজ সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি লিখেছে, ইরানের শান্তি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করার পর তেলের দাম বেড়েছে। এশিয়ায় তেলের বাজার খোলার পর দাম ঘুরে দাঁড়িয়েছে; যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের একটি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ১ শতাংশেরও বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৫.৬৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম আধা শতাংশেরও বেশি বেড়ে প্রতি ব্যারেল ৯৩.১১ ডলারে পৌঁছেছে।

এরআগে শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তেহরান এমন একটি চুক্তি করতে চাইছে যার মাধ্যমে তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেবে, কারণ তারা খুব বাজেভাবে হারছে।

ট্রাম্প বলেন, আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করছি। তার দাবি, যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই হরমুজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বিপুল পরিমাণ তেল এর মধ্য দিয়ে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারা একটি চুক্তি করতে চায় এবং আমি মনে করি সেটা ভালো। আমিও চুক্তি করতে পছন্দ করি। কিন্তু সেই চুক্তি (ইরানের দেওয়া প্রস্তাবের দিকে ইঙ্গিত করে) গ্রহণযোগ্য হবে না।

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে এক টেলিগ্রাম পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।