অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিদিনই হোক সম্মানের দিন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন— তোমরা নারীদের সঙ্গে উত্তম আচরণ করো এবং উত্তম আচরণ করার শিক্ষা দাও। (সূরা নিসা: ১৯)

আন্তর্জাতিক  নারী দিবস, এই দিনটি বিশ্বজুড়ে নারীদের সম্মান, অধিকার ও অবদানের স্বীকৃতি দেওয়ার দিন হিসেবে পালিত হয়। তবে নারীদের প্রতি সম্মান ও মর্যাদা শুধু একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের উচিত প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে নারীদের যথাযথ সম্মান দেওয়া এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করা।

আমাদের সবসময় মনে রাখতে হবে, নারীর ওপর যেমন পুরুষের অধিকার রয়েছে, তেমনি পুরুষের ওপরও নারীর অধিকার রয়েছে। পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমেই একটি সুন্দর পরিবার, সুস্থ সমাজ এবং উন্নত রাষ্ট্র গড়ে ওঠে।

জাতীয় কবির ভাষায় বললে “বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”

এই কথার মধ্যেই নারী-পুরুষের সমান অবদান ও পারস্পরিক নির্ভরতার সত্যটি স্পষ্ট হয়ে ওঠে। বর্তমান সময়ে নারীরা কর্মক্ষেত্র, শিক্ষা, নেতৃত্ব এবং সমাজ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। একই সঙ্গে তারা পরিবারকে স্নেহ, মমতা ও ধৈর্যের সঙ্গে আগলে রাখেন।

মানবজাতির বিকাশ, সমাজের স্থিতি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে নারীর অবদান অপরিসীম। একজন নারী মা, বোন, স্ত্রী কিংবা কন্যা হিসেবে পরিবার ও সমাজের ভিত্তিকে দৃঢ় করে তোলেন। মায়েদের ত্যাগ, ভালোবাসা ও স্নেহ ছাড়া মানবীয় প্রতিভার বিকাশ এবং সমাজের স্থায়িত্ব কল্পনাও করা যায় না।

নারী তাঁর নিজস্ব মর্যাদা ও গৌরব বজায় রেখেই সমাজের উন্নয়নে অবদান রেখে গেছেন, রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন।

একজন নারী হতে পারেন—একজন মা, একজন বোন, একজন স্ত্রী কিংবা একজন কন্যা।
প্রত্যেক নারীই সম্মান ও ভালোবাসার দাবিদার।

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগিরা।
(হে আমাদের প্রতিপালক, আমাদের পিতা-মাতার প্রতি দয়া করুন, যেমন তারা আমাদের শৈশবে লালন-পালন করেছেন।)

Author

  • মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।