দুর্গাপূজার ছুটির সঙ্গে সমন্বয় করতে আগামী শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক নিয়মে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, শনিবার দেশের ব্যাংকগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিয়মিত লেনদেন চলবে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে। এই ছুটির সঙ্গে সমন্বয় করে ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭ অক্টোবর শনিবার কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ফলে আগামী শনিবার ব্যাংকিং সেবা গ্রহণের পাশাপাশি বিনিয়োগকারীরা দেশের দুই শেয়ারবাজারে স্বাভাবিক নিয়মে লেনদেন করতে পারবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।