অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

সেরা বার্ষিক প্রতিবেদন ,সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য আইসিএবি অ্যাওয়ার্ড পেল যারা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন ও করপোরেট সুশাসনের জন্য ব্যাংক, বিমা, উৎপাদনসহ ১৩টি খাতে আইসিএবি অ্যাওয়ার্ড পেয়েছে ২২ প্রতিষ্ঠান।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে আয়োজিত ‘২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ—এ তিন শ্রেণিতে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন সরকারের অর্থ, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্যসচিব মো. সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দীন আহমেদ বলেন, ‘এ সময় স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বেশি জরুরি। টাকা-পয়সার হিসাব ঠিকমতো না রাখলে একসময় না একসময় ধরা পড়বেনই। অতীতে যাঁরা কোনো কিছুই তোয়াক্কা করতেন না, তাঁদের অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। প্রায় সব ব্যাংকের প্রতিবেদনই আমরা দেখছি, সেখানে প্রকৃত চিত্র উঠে আসে না। তাই দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য সঠিক নিরীক্ষা জরুরি।’

আইসিএবি অ্যাওয়ার্ড পেয়েছে যেসব প্রতিষ্ঠানঃ

প্রাইভেট সেক্টর ব্যাংক: ব্যাংক এশিয়া এবং শাহজালাল ইসলামী ব্যাংক যৌথভাবে গোল্ড পুরস্কার বিজয়ী এবং সিটি ব্যাংক সিলভার এবং ব্র্যাক ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক যৌথভাবে ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে।

ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর: আইপিডিসি ফাইন্যান্স গোল্ড এবং আইডিএলসি ফাইন্যান্স ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে।

ইন্স্যুরেন্স (জেনারেল): গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি গোল্ড, রিলায়েন্স ইন্স্যুরেন্স সিলভার এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে।

ইন্স্যুরেন্স (লাইফ): ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে।

ম্যানুফ্যাকচারিং: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি গোল্ড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ সিলভার এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী।

পাওয়ার এন্ড এনার্জি সেক্টর: ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সিলভার পুরস্কার বিজয়ী।

ডাউভার্সিফাইড হোল্ডিংস: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ-এসিআই ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী।

কমিউনিকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজি: রবি আজিয়াটা গোল্ড, গ্রামীণফোন সিলভার এবং জেনেক্স ইনফোসিস ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে।

সার্ভিস সেক্টর: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী।

করপোরেট গভর্ন্যান্স ক্যাটাগরি: ব্যাংক এশিয়া গোল্ড, শাহজালাল ইসলামী ব্যাংক সিলভার এবং ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ইনটিগ্রেটে রিপোটিং ক্যাটাগরি: ব্যাংক এশিয়া এবং শাহজালাল ইসলামী ব্যাংক যৌথভাবে গোল্ড পুরস্কার বিজয়ী হয়েছে, আইডিএলসি ফাইন্যান্স সিলভার এবং ব্র্যাক ব্যাংক ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে।

আইসিএবি জানায়, এ বছর নির্ধারিত নম্বর না পাওয়ায় সরকারি খাতের ব্যাংক, অবকাঠামো, নির্মাণ ও কৃষি খাতে কোনো পুরস্কার দেওয়া হয়নি।

অন্যদিকে ‘মেরিট’ সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল), ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, গ্রিন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), সিঙ্গার বাংলাদেশ, লাফার্জ হোলসিম বাংলাদেশ, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ও সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস।

অনুষ্ঠানে আইসিএবি আরও জানায়, এবার একাধিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন শ্রেণিতে একাধিক পুরস্কার জিতেছে। এতে সার্বিকভাবে বিজয়ী হয়েছে ব্যাংক এশিয়া। বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিটি খাতের তিনটি সেরা প্রতিবেদনকে আগামী সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।