অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার সিমেন্টের এমডি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আমিরুল হক।

তিনি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদে সিমেন্ট শিল্প মালিকদের এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

এর আগে বিসিএমএর সভাপতি ছিলেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির। তিন দফায় দায়িত্ব পালনের পর নিয়ম অনুযায়ী নতুন সভাপতির হাতে সংগঠনের নেতৃত্ব তুলে দেন বিদায়ী সভাপতি।

শিল্প উদ্যোক্তা আমিরুল হক প্রায় চার দশক ধরে দেশের বাণিজ্য ও শিল্প খাতে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি প্রিমিয়ার সিমেন্ট মিলস ও সিকম গ্রুপের প্রতিষ্ঠাতা এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের পেট্রো-কেমিক্যাল, শিপিং, বীজ প্রক্রিয়াকরণ ও ভোজ্যতেল শোধনাগার, আটা কল, চিংড়ি হ্যাচারি, ব্যাগ ও স্যাক উৎপাদন এবং রিয়েল এস্টেটসহ বৃহৎ শিল্প খাত উন্নয়নে তার সক্রিয় অবদান রয়েছে।

আমিরুল হক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।