অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে যে, ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর ফলে বিদ্যমান পরিস্থিতিতে করদাতারা ৩০শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমার সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে করদাতারা স্বাভাবিক প্রক্রিয়ায় রিটার্ন জমা দিতে পারবেন।

ইতোমধ্যে সময় বাড়ানোর অনুমতি চেয়ে অর্থমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এনবিআর চলতি সপ্তাহে আদেশ জারি করবে।

নতুন আয়কর আইন অনুযায়ী, করদাতাদের ৩০শে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে করদাতারা চাইলে এ সময়ের পরও সর্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন।  এক্ষেত্রে বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন না তারা এবং বিলম্ব সুদ ও জরিমানা গুনতে হবে।

এর আগে রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন। এফবিসিসিআই রিটার্ন জমার মেয়াদ ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানায়। আর ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন দুই মাস সময় বৃদ্ধির আহ্বান জানিয়ে এনবিআরে চিঠি দেয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।