ইউরোপিয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। আজ সোমবার (৫ই জানুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বৈঠক শেষে চার্লস হোয়াইটলি বলেন, ‘সম্ভাবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইইউয়ের ২৪ বিলিয়ন ইউরো বাণিজ্য আছে। এটা আরও বাড়াতে চাই। ইইউতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ুক, আমরা তা চাই।’
বৈঠকে উভয়ের মধ্যে সম্ভাবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তা নিয়েও আলোচনা হয়েছে।
চার্লস হোয়াইটলি আরও জানান, ২০২৬ সালে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের গ্র্যাজুয়েশন যেন সহজ হয় সে ব্যাপারে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।