অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

সানলাইফ ইন্স্যুরেন্সের মালিকানা যাচ্ছে গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের হাতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (SUNLIFEINS) মালিকানা বদলের অনুমোদন দিয়েছে পুঁজিবাজারনিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সাইনলাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালকদের নামে থাকা কোটি ৫৪ লাখের বেশি শেয়ার কিনে নিচ্ছে বিমা খাতের আরেক জায়ান্ট কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স।

দেশের বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ) গ্রিন ডেলটা সাইনলাইফের মধ্যকার শেয়ার কেনাবেচায় অনাপত্তিদিয়েছে।মূলত সানলাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের বিমা দাবির টাকা পরিশোধ করতে পারছিলনা। কারণে কোম্পানিটি শেয়ার বিক্রির উদ্যোগ নিলে আইডিআরএ তা অনুমোদন করে

আইডিআরএ সূত্রে জানা গেছে, সাইনলাইফ ইনস্যুরেন্সের মালিকানা হাতবদল হওয়ার পরতাদের গ্রাহকদের দায়দেনা পরিশোধের ভারও নেবে গ্রিন ডেলটা। তারা ধীরে ধীরে গ্রাহকেরপাওনা পরিশোধ করবে। সূত্রটি আরও জানায়, সানলাইফের প্রতিটি শেয়ার ৫০ টাকা দামেকিনে নিচ্ছে গ্রিন ডেলটা। জন্য উদ্যোক্তাদের কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি বা প্রায়৪৩ শতাংশ শেয়ার কিনতে গ্রিন ডেলটা ৭৭ কোটি টাকার মতো বিনিয়োগ করবে।শেয়ারবাজারে বর্তমানে সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ৫২.৯০ টাকা।সেই হিসাবে বাজারমূল্যের চেয়ে কিছুটা কম দামেই উদ্যোক্তাদের শেয়ার কিনে নিচ্ছে গ্রিনডেলটা।

আইডিআরএ সূত্রমতে, হাতবদল হওয়া শেয়ারের দাম জানা গেলেও বিষয়ে কোনো তথ্য বাকথা বলতে রাজি হননি গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের কর্মকর্তারা। টেলিফোনে আলাপকালে।তারা শুধু জানান দাম এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির উদ্যোক্তাদের শেয়ারেরহাতবদলের যে অনুমোদন দিয়েছে, তাতে বেশ কিছু শর্তও আরোপ করেছে। এসব শর্তের মধ্যেরয়েছে শেয়ার হাতবদলের পর সানলাইফ ইনস্যুরেন্স পরিচালনার জন্য ১৩ সদস্যেরপরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আবার উদ্যোক্তাদের যে শেয়ারের হাতবদল হচ্ছে, সেসবশেয়ারের ওপর দুই বছরের বিক্রয় নিষেধাজ্ঞা বা লকইন থাকবে। অর্থাৎ উদ্যোক্তাদের  কাছথেকে গ্রিন ডেলটা যে কোটি ৫৪ লাখ শেয়ার কিনছে, সেগুলো দুই বছরের মধ্যে বিক্রি করাযাবে না।

গত ৩১ অক্টোবর সানলাইফ ইনস্যুরেন্স গ্রিন ডেলটা আলাদাভাবে ডিএসইরওয়েবসাইটের মাধ্যমে শেয়ার কেনাবেচার তথ্য শেয়ারহোল্ডার  জানিয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, মালিকানা বদল হলেও সানলাইফ ইনস্যুরেন্স আলাদাকোম্পানি হিসেবে কার্যক্রম চালাবে। কারণ, গ্রিন ডেলটা সাধারণ বিমা খাতের কোম্পানিআর সানলাইফ জীবনবিমা কোম্পানি। তাই কোম্পানি দুটির কর্মকাণ্ড ভিন্ন।

সানলাইফ ইনস্যুরেন্স ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর প্রাথমিকগণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১২ কোটি টাকা সংগ্রহ করে।

উল্লেখ্য সান লাইফ ইন্সুরেন্স টি বেশ কিছুদিন যাবৎ ফ্লোর প্রাইজে লেনদেন হচ্ছে ,প্রতিদিনযৎসামান্য শেয়ার লেনদেন হচ্ছে।গতকাল কোম্পানিটির  কোন শেয়ার লেনদেনহয়নি,কোম্পানির শেয়ারহোল্ডাররা আতংকে আছে,বহুদিন যাবৎ তারা কোন লেনদেনকরতে পারছেন না গ্রিন ডেলটা ইনস্যুরেন্স একটি সনামধন্য প্রতিষ্ঠান ,যেহেতু ভবিষ্যতেসান লাইফ ইন্সুরেন্সের দায়িত্ব গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের অধিনে যাচ্ছে তাই সান লাইফেরশেয়ার হোল্ডারদের আশা ভবিষ্যতে কোম্পানির অবস্থা ভালো হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।