শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স পিএলসি (IDLC ) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৪ – জুন ২৪) ও (জানুয়ারি ২৪ – জুন২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
১৮ ই জুলাই ২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৪ -জুন ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৯১ টাকা।গত ৩ মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ০৫পয়সা।
অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৪ – জুন ২৪) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতিআয় হয়েছে ১.৮১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১.৭৪ টাকা। গত ৬মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে ০৭পয়সা।
গত ৩০ শে জুন ২০২৩, তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ (NOCFPS) হয়েছে ৬.৮১ টাকা, যা আগের বছরে ঋণাত্মক ছিল (২.৪০) টাকা,এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৪৬.০২ টাকা।যা আগে ছিল ৪৫.৭১ টাকা।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩.৬৪ টাকা । গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫.৭১ টাকা ।
১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৪১৫ কোটি ৬৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ২১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪১ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৮৪। এর মধ্যে ৫৬.৬৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৮.৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১.১৬ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৩.৬৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।