শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক পিএলসি লিমিটেড (RUPALIBANK)সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৫ শতাংশ বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিওতে বিতরণ সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়াতে কোম্পানিটির শেয়ার বিদ্যমান (জেড) থেকে ( বি ) ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর,২০২৪ থেকে ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হবে।
রুপালী ব্যাংক লিমিটেড ১৯৮৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।ব্যাংকটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৪৬ কোটি ৫৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪৮ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ০৬৫। এর মধ্যে ৯০.১৯ শতাংশ রয়েছে সরকারের হাতে।এছাড়া ৩.৪৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৬.৩৭ শতাংশ শেয়ার সাধারণবিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।