বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সূচনা করেছিল ব্রাজিল। কিন্তু পেরুর বিপক্ষে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাদের।
লাতিন অঞ্চলের বাছাইয়ে একবার মনে হচ্ছিল তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বুঝি রুখে দেবে! কিন্তু ৯০ মিনিটে মার্কুইনহোসের অসাধারণ হেডে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
একমাত্র পাওয়া গোলটিতে অবদান ছিল নেইমারের। ৯০ মিনিটে নেইমারের ইনসুইংগিং কর্নার থেকে পাওয়া বলে দর্শনীয় এক হেড করেন ব্রাজিল ডিফেন্ডার।
শুরুতে গত বিশ্বকাপ বাছাই পার হতে না পারা পেরুর রক্ষণের পরীক্ষা নিতে পারেনি ব্রাজিল। সেলেসাওরা বল দখলে এগিয়ে থেকেছে ঠিকই কিন্তু পেরুর গোছানো মিডফিল্ডের সামনে তারা প্রায়ই পেরে উঠেনি। প্রথমার্ধে রিচার্লিসন অসাধারণ হেডে জাল কাঁপিয়েছিলেন। দুর্ভাগ্য অফসাইড পজিশনে থাকায় বাতিল হয়ে যায় তা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।