শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জায়ান্ট কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (OLYMPIC)মাল্টি-ফাংশনাল চকোলেট প্ল্যান্টের জন্য ব্র্যান্ড-নিউ ক্যাপিটাল মেশিনারি ক্রয় এবং আমদানির সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হংকং এর মেসার্স লিংক সোর্সিং লিমিটেড থেকে ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের এই সকল যন্ত্রাংশ ক্রয় এবং আমদানি করা হবে। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩,৩০০ মেট্রিক টন।কোম্পানির নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের লোলাটি কারখানায় এই মেশিনারিজ স্থাপন ও কমিশনিং করা হবে।