শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক পিএলসি’র (BRACBANK) ব্যবস্থাপনা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ব্যাংকটি জানিয়েছে যে, ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা ফরহাদ হুসাইনের হাতে থাকা ব্যাংকটির ৪ লাখ ৯৫ হাজার ২৩টি শেয়ারের মধ্যে, তিনি ৪ লাখ ৮৫ হাজার ২৩টি শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিদ্যমান বাজার দরে বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য ২০০৭ সালে ব্র্যাক ব্যাংক দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
গত মার্চ পর্যন্ত তথ্য অনুসারে, পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের মোট শেয়ারের সংখ্যা ১৬০ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ২২৭টি। এর মধ্যে ৪৬.২৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।এ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৩৯ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের হাতে ৩০.৯৬ শতাংশ ও ৬.৪১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৬.২৪ শতাংশ রয়েছ ।