অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

যুক্তরাষ্ট্রের তুষারঝড়, হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শুক্রবার শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলে। ফলে মিশিগান এবং উইসকনসিন অঙ্গরাজ্যের আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে । এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্রের পাওয়ার আউটেজেস ডট ইউএস এর তথ্য মতে, এদিন মিশিগান অঙ্গরাজ্যের ১ লাখ ৩৭ হাজার ৭৭৭টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর উইসকনসিনে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন গ্রাহক।

ঝড়ো বাতাস ও ভারী তুষারপাতের কারণে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৬০০ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। মধ্য আটলান্টিকে সৃষ্ট ঝড়টির তাণ্ডবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ঝড়টির তাণ্ডবে নিউ হ্যাম্পশায়ার ওহাইয়োতে প্লাবিত হয় একাধিক শহর।

আশঙ্কা করা হচ্ছে, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, বোস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও আঘাত হানবে ঝড়টি। মিনেসোটা ও এর আশপাশের অঙ্গরাজ্যে এরই মধ্যে আঘাত হেনেছে এই তুষারঝড়।

বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে নর্থ ও সাউথ ডাকোটা ও কলোরাডো অঙ্গরাজ্যের শতাধিক স্কুল। ৩০ হাজারের বেশি শিক্ষার্থীর অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, মিনিয়াপোলিসসহ কয়েকটি শহরে সর্বোচ্চ ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আর ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।