অর্থ লিপি

১৬ জুন ২০২৬ মঙ্গলবার ২ আষাঢ় ১৪৩৩

চলতি বাজেটে আপন ভাই-বোনের দান করমুক্ত রাখা হয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি বছর করদাতারা ১ জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেয়া শুরু করেছে, যা ৩০ নভেম্বর পর্যন্ত দেওয়া যাবে। এ বছর করমুক্ত আয়সীমা আগের মতোই সাড়ে তিন লাখ টাকা রাখা হয়েছে।
তবে রিটার্ন দেওয়ার সময় কিছু নতুন বিষয় খেয়াল রাখতে হবে, কারণ এ বছরের বাজেটে কর-হিসাবের ক্ষেত্রে পাঁচটি পরিবর্তন আনা হয়েছে।
তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, আপন ভাই-বোনের দেওয়া দানকে এবার করমুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।অর্থাৎ রিটার্নে ভাই-বোনের দেওয়া অর্থ বা সম্পদের ওপর আর কর বসবে না। এতে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরো সহজ হবে। এমনকি বিদেশে থাকা ভাই-বোন অর্থ পাঠালেও সেটি করমুক্ত থাকবে। এত দিন কেবল স্বামী-স্ত্রী, বাবা-মা ও সন্তানের দেওয়া দান করমুক্ত থাকত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।