মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে উল্টোপথে হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা উঠে আসে। পরে নিরাপত্তাকর্মীদের ধাওয়া খেয়ে পদ্মায় ঝাঁপ দেন রিকশাচালক। তার সন্ধানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড নদীতে অভিযান চালাচ্ছে।
রোববার (১৮ই জুন) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। চালকের পরিচয় পাওয়া যায়নি। রিকশাটি জব্দ করে পদ্মা উত্তর থানায় রাখা হয়েছে।
অজ্ঞাত অটোরিকশাচালক নদীতে ঝাঁপ দেয়ার আগে সেতুতে দাঁড়িয়ে থাকা বিকল একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা পড়ে।
পুলিশ জানিয়েছে, সেতুতে নিষিদ্ধ থাকা রিকশা প্রবেশ করার বিষয়টি হঠাৎ সেতুর নিরাপত্তাকর্মীদের নজরে এলে অটোচালকের দিকে এগিয়ে যান তারা। তাদের দেখে চালক দ্রুত অটোরিকশাটি চালাতে শুরু করেন। একপর্যায়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান তিনি।
পরে নিরাপত্তাকর্মীরা কাছাকাছি চলে এলে ভয়ে পদ্মা সেতুর ২১ নম্বর পিলার বরাবর পদ্মা নদীতে ঝাঁপ দেন তিনি। এ ঘটনার পর থেকেই অটোচালক নিখোঁজ রয়েছেন। ঢাকা থেকে সকালে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন জানান, রাতে সোহেল নামক পদ্মা সেতুর নিরাপত্তাকর্মী আমাদের কল করে তথ্য দেন। পরে আমরা ঘটনাস্থলে যাই। সকালে ঢাকা থেকে ডুবুরি দল আসে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।