পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড (GENEXIL) পরিচালনা পর্ষদের পরিবর্তন করে নতুন করে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে।
কোম্পানিটি জানিয়েছে যে, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা পুনর্গঠন করেছে। কোম্পানিটির পূর্বের চেয়ারম্যান ফজলে ইমাম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আদনান ইমাম এবং প্রিন্স মজুমদার প্রধান নির্বাহী অফিসার সবাই নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা পুনর্গঠন করে মোহাম্মদ আদনান ইমামকে নতুন চেয়ারম্যান, প্রিন্স মজুমদারকে ভাইস চেয়ারম্যান এবং শাহাজালাল উদ্দিনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে।
জেনেক্স ইনফোসিস কোম্পানিটি জানিয়েছে, গত ৯ আগস্ট থেকে জেনেক্সের নতুন পর্ষদ পরিবর্তন কার্যকর হয়েছে।