আজ বুধবার ৫ এপ্রিল ,২০২৩ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু হয়েছে মেট্রোরেলের।
সাধারণ যাত্রী চাহিদার কথা বিবেচনা করে নতুন সময়সূচি অনুযায়ী এখন থেকে চলবে মেট্রোরেল। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এই ট্রেন। এর আগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য এখন রাজধানীর উত্তরার উত্তর থেকে আগারগাঁওগামী নয়টি স্টেশনের প্রতিটিতেই এখন থামছে মেট্রোরেল।