অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

চীন সীমান্তে শরণার্থী ক্যাম্পে মিয়ানমারের হামলা, নিহত ২৯

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চীন সীমান্তবর্তী মিয়ানমারের একটি শরণার্থী ক্যাম্পে আর্টিলারি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৯ বেসামিরক নাগরিক নিহত হয়েছেন। সূত্র জানিয়েছে, মিয়ানমারে জান্তা শাসন শুরুর পর এটি ভয়াবহ হামলার মধ্যে একটি।

সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স আরও জানায়, কাচিন রাজ্যে সোমবার মধ্যরাতের দিকে গোলাগুলি হয়। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) নিয়ন্ত্রিত সীমান্ত শহর লাইজারের একটি ঘাঁটি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের শিবিরে আর্টিলারি আঘাত হানে। জান্তা প্রতিরোধ গোষ্ঠীটির সঙ্গে দীর্ঘদিন মিয়ানমারের সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।

মিয়ানমারভিত্তিক কাচিন মিডিয়া জানিয়েছে, সামরিক বাহিনীর আর্টিলারি হামলায় অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। তবে রয়টার্স হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাব যাচাই করতে পারেনি। এ বিষয়ে জান্তা এবং কেআইএ’র মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি।

মিয়ানমারের ঐক্য সরকারের মুখপাত্র কিয়াও জাও অভিযোগ করেছেন, সামরিক বাহিনী যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ করছে।

শরণার্থী ক্যাম্পে জান্তা হামলার প্রসঙ্গে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচি’র সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। এর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ছোট বড় সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী গড়ে উঠেছে। জান্তার হামলায় এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।