পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড(APEXFOOT) এর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ, আজ ৪ ডিসেম্বর , ২০২৩তারিখে সিডিবিএলের মাধ্যমে শেয়ার হোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, কোম্পানিটি ৩০ শে জুন ,২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্যে মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।এর মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ এবং ৩৫ শতাংশ নগদ লভ্যাংশছিল।
যেহেতু ১০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ার হোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে তাই ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের যে কোন দিন বিতরণ করবে কোম্পানিটি।