অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

প্রতিবেশী ভারতের পোশাক রপ্তানি বাড়ল ১২ শতাংশ, কমতে পারে বাংলাদেশের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে রাজনৈতিক অস্থিরতা ও এরপরে শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার কারণে আগামী দুই মৌসুমে পোশাক রপ্তানির আদেশ ১০ থেকে ১৮ শতাংশ কমার আশঙ্কায় করছেন শিল্প মালিকরা।

চলমান সংকটকে সুবিধাভোগীগোষ্ঠীর ফায়দা হাসিলের পথ বলে মনে করছে বিজিএমইএ। তারা বলছে, এ সময়ে আগামী শীত মৌসুমের কার্যাদেশ পাওয়ার কথা। অস্থিরতা দীর্ঘায়িত হলে অনেক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিকল্প উৎসর কথাও ভাবতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে প্রতিবেশী দেশ ভারতের। গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে তাদের রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশ। শুধু আগস্টেই তাদের আয় হয়েছে ১২৬ কোটি ডলার। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত রপ্তানি থেকে ভারতের আয় হয়েছে ৬৩৯ কোটি ডলার।

এসব তথ্য জানিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (এইপিসি) চেয়ারম্যান সুধীর সেকরি বলেন, ‘বাণিজ্যযুদ্ধ, ভূ-রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি লজিস্টিক খরচ ও মূল্যস্ফীতির মতো সমস্যাগুলোকে পাশ কাটিয়ে রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে ভারত। গত ৫ মাসে রপ্তানি গড়ে ৭.১২ শতাংশ হারে বেড়েছে। অথচ পণ্য রপ্তানির হার গত ১৩ মাসের মধ্যে আগস্টে সর্বনিম্ন ছিল।

এই ধারাবাহিকতা পোশাক খাতের ক্ষেত্রে দেখা যায়নি। তৈরি পোশাক খাত এখন উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পথে পা বাড়াতে প্রস্তুত। পরিবেশ ও সমাজের খেয়াল রাখার পাশাপাশি পণ্যের মান বাড়িয়ে বিশ্বে তৈরি পোশাক খাতের অন্যতম বড় শিল্প হতে যাচ্ছে ভারত।’
এইপিসির সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে এই খাত উন্নতির ধারা অব্যাহত রেখেছে।

বিদেশি ব্র্যান্ডগুলো যে ভারতের ওপর আস্থা বাড়াচ্ছে তা স্পষ্ট। আশা করছি, তৈরি পোশাক খাতের এই সুসময় আমরা ধরে রাখতে পারব। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জাপানে ৭.৭ শতাংশ, কোরিয়ায় ১৬.৮ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১২.৫ শতাংশ, মরিশাসে ৬.৬ শতাংশ এবং নরওয়েতে ১৭.৩ শতাংশ রপ্তানি বেড়েছে।’ তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি আরো বাড়াতে কাপড় আমদানির নিয়ম শিথিলের দাবি জানিয়েছে এইপিসি।

সূত্র : ইকোনমিক টাইমস

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।