আজ বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি ) দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেন হয়েছে ১ হাজার ৮৫৭ কোটি টাকা। এ নিয়ে চলতি সপ্তাহের ৫ কার্যদিবসেই ডিএসইতে দেড় হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
লেনদেনের পাশাপাশি আজ সূচকও বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, ‘ফ্লোরপ্রাইস’ প্রত্যাহার নিয়ে যে আতঙ্ক ছিল তা কেটে যাচ্ছে। যার ফলে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে আসতে শুরু করেছে। এ কারণেই প্রতিদিন লেনদেন বাড়ছে।
আজকের বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০.৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরিয়াহ সূচক ০.১৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৮৭ পয়েন্টে ও ডিএস ৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন এই বাজারে মোট ১ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ হাজার ৭৩০ কোটি ৪৩ লাখ টাকা।আজ ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৪ কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১০ টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টি দর।




দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসপিআই) সূচক ১২০.৯০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২৯৫পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ টাকার।

আগের দিন লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৩ লাখ টাকা। আজ সিএসইতে লেনদেনকৃত মোট ৩০৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টি দর।
সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ফ্লোর তোলার ফলে বিনিয়োগকারীগন বাজারে বিনিয়োগ করতে উৎসাহিত হয়েছেন। বেশ কিছু হাউজের একাউন্টস ডিপার্টমেন্টের সাথে কথা বলে জানা গেল অনেক পুরোনো বিনিয়োগকারীরা টাকা জমা দিচ্ছেন, শেয়ারে নতুন করে বিনিয়োগের জন্য। এর মধ্যে পুরানোরাই বেশি অর্থ জমা করছেন।
বাজারে বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে আগ্রহী হওয়ার মূল কারণ ফ্লোর প্রাইস উঠে যাওয়াতে বেশির ভাগ কোম্পানির ২০% ,৩০% এমনকি কোন কোন টি ৪০ % দাম পরেছে, যে কারণে বড় বিনিয়োগকারীরা বেশি আগ্রহী হচ্ছেন। তাদের আশা এই পেক্ষাপটে বাজারে বিনিয়োগ করলে দ্রত ক্যাপিটাল গেইন পাবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।