আজ সোমবার (০৮ এপ্রিল) উভয় স্টক এক্সচেঞ্জে সূচক শুরুতে ইতিবাচক ধারা দিয়ে লেনদেন শুরু করে। দিন শেষে ইতিবাচক ধারা অব্যাহত রেখে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। তবে আজ উভয় স্টক এক্সচেঞ্জের সূচক বাড়লেও লেনদেন গতদিনের কার্যদিবসের চেয়ে কিছুটা কমেছে।
আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ৬৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৮৬০.২৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৪.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮১.০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩৩.৪০ পয়েন্টে অবস্থান করছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গত দিনের তুলনায় ৬৪.১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৮৬০.২৩ পয়েন্টে, যা গত কার্যদিবসে যা ছিল ৫৭৯৬.১২ পয়েন্ট।
ডিএসইতে আজ ৪১৫.৩২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৩৬.৭৫ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে লেনদেন কম হয়েছে ২১.৪৩ কোটি টাকার।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩১৬ টির, কমেছে ৩৬ টির আর অপরিবর্তিত ছিল ৪০ টির বাজারদর।
আজ বহুদিন পরে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৯ টি খাতের শেয়ার ছিল। ৯.৮০ শতাংশ দাম বেড়ে প্রথমে ছিল দেশবন্ধু পলিমার লিমিটেড, ৯.৬৯ শতাংশ দাম বেড়ে বিডি থাই এ্যালুমিনিয়াম ছিল ২য় অবস্থানে এবং ৯.৬৯ শতাংশ দাম বেড়ে ৩য় অবস্থানে ছিল ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকা
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের।

সিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ১০ তালিকা