আজ বৃহস্পতিবার ৩১শে আগস্ট ২০২৩, মাসের শেষ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে বেড়েছে।
আজ ডিএসইতে ৪৫৬.১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪২.৭৮ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৩.৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,২৯৯.৪৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭২.৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,১৪১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, দাম কমেছে ৬৭ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬৩ টি কোম্পানির।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৭ টি খাতের শেয়ার ছিল, তবে আজ খাত ভিত্তিক ইন্সুইরেন্স ও খাদ্য খাতের শেয়ারের আধিপত্য ছিল।আজ বৃদ্ধির শীর্ষ তালিকার প্রথমে ছিল ড্যাফোডিল কম্পিউটার।

ডিএসইর দাম বাড়ার শীর্ষ ২০ টি কোম্পানির শেয়ার
আজ ডিএসইতে দাম কমার শীর্ষে ১১ টি খাতের শেয়ার ছিল। আজ দাম কমার শীর্ষে প্রথমেই ছিল রিলায়েন্স ইন্সুইরেন্স, কোম্পানিটির আজ ২.৮৭ শতাংশ দাম কমেছে।

শেয়ার সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেনে ছিল ফুয়াং ফুড লিমিটেডের। আজ কোম্পানিটির লেনদেন হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ১৬৬ টি শেয়ারের।

লেনদেনে টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেনে ছিল খাদ্য খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেডের।

সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে ইন্সুরেন্স ও খাদ্যে খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেল।আজ লেনদেন চলাকালীন ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি হাউজের অফিসে গিয়ে বিনিয়োগকারী ও হাউজের অফিসারদের সাথে আলাপকালে জানা গেল তারা ইন্সুরেন্স ও খাদ্য খাতের কোম্পানির শেয়ার নিয়ে দারুন আশাবাদী ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।