বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ তা আগেই জানা হয়ে গিয়েছিল। এবার জানা গেল সেই সিরিজ খেলতে কবে বাংলাদেশ পা রাখবে কিউই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড।
মূলত বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই খেলবে নিউজিল্যান্ড। তিনটি ওয়ানডের পাশাপাশি দুইটি টেস্ট ম্যাচও খেলবে তারা। তবে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পর।
প্রথমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। এরপর ২১শে সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ শে সেপ্টেম্বর।
এরপর বিশ্বকাপের পর আবারও বাংলাদেশে আসবে কিউইরা। ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮শে নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ই ডিসেম্বর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।