আজকের এই দিনে দেশের প্রথম মেট্রোরেল যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরুর করে। ২০২২ সালের ২৮শে ডিসেম্বর চালু হয় বহুল-আকাঙ্ক্ষিত মেট্রোরেল। এরই ধারাবাহিকতায় ৩১শে ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেলের বাকি দুটি স্টেশন কারওয়ানবাজার ও শাহবাগ।
আজ বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, সব কটি স্টেশন চালুর পর প্রথম তিন মাসে সেবা বৃদ্ধিতে মনোযোগ দেয়া হবে। তার পরের তিন মাসে ধীরে ধীরে মেট্রো চলাচলের সময় বাড়ানো হবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
মেট্রোরেলে ডগ স্কোয়াড দিয়ে র্যাবের তল্লাশি
গত বছর ঢাকায় চলাচল শুরু করে দেশের প্রথম মেট্রো। শুরুতে সকালে চার ঘণ্টা মেট্রো চলে আগারগাঁও পর্যন্ত। এরপর স্টেশনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চলাচলের সময়সীমাও। যাত্রা শুরুর ছয় মাসের মধ্যে এই অংশের সব কটি স্টেশন থেকে দিনে ১২ ঘণ্টা সেবা দিতে শুরু করে বৈদ্যুতিক এই বাহনটি। আর প্রথম দিন থেকেই মেট্রো ছিল আগ্রহের কেন্দ্রে। ধীরে ধীরে দর্শনার্থী কমে বাড়তে থাকে নিয়মিত যাত্রী।
গত ৪ঠা নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন হয় মেট্রোর। এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগছে ৩৮ মিনিট। কারওয়ানবাজার ও শাহবাগ স্টেশন দুটি চালু হলে বাড়বে চলাচলের সময়। চার মিনিট পরপর ২০ সেট ট্রেন চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। পূর্ণ মাত্রায় চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।
উল্লেখ্য, শুরুতে মেট্রোরেলের নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় সাড়ে ৩৩ হাজার কোটি টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।