আজ বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের বনখড়িয়া (চিলাই নদীর) ব্রিজে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এলাকার মুরগী ব্যবসায়ী আসলাম (৩৫) মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন জানান, দুষ্কৃতিকারীরা রাতের কোনও এক সময় গ্যাস কাটার দিয়ে লাইন কেটে রাখে। রাত ১১টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি গাজীপুরের বনখড়িয়া চিলাই ব্রিজে আসা মাত্রই ইঞ্জিনসহ সাতটি বগি রেল পথের পাশের নিচু জমিতে পড়ে যায়।

এ ঘটনায় ১০ জন আহত হন। রেল লাইনের পাশে জঙ্গল থেকে ১২ কেজি সিলিন্ডার গ্যাসে বোতল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ রেল ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।