অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

কম দামি শেয়ারের চাহিদা বেড়েছে, বেড়েছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) সূচক ৭.৯৩ পয়েন্ট ইতিবাচক হওয়ায় অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

আজ ১৬৭ টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭.৯৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫২০০.৩৭ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪.৯৮ পয়েন্ট বেড়ে  ১১৬২.৫১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩.১৮ পয়েন্ট কমে  ১৯০৯.৮৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪৬৫.৬৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২৭.১৩ কোটি টাকা। আজ গতদিনের চেয়ে ৩৮.৫৬ টাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে।

আজ  ডিএসইতে মোট ৪০১ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৭ টি কোম্পানির বিপরীতে ১৬০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

চলতি মাসে বিভিন্ন খাতের কম দামি শেয়ারগুলির লেনদেন ও দাম বাড়াতে এই সব শেয়ারের বিনিয়োগকারীরা কম বেশি মুনাফা পেয়েছেন, আবার অনেকে লেনদেন বাড়াতে স্টক পরিবর্তনের সুযোগ পেয়েছে। সে জন্য ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। কম দামি শেয়ারগুলোর লেনদেন ও দাম বাড়াতে আজ লেনদেন বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, দেশের রাজনৈতিক ইস্যু  ছাড়া বাজারে তেমন কোন নেতিবাচক ইস্যু নেই। তাই বাজার নিয়ে আশাবাদী হওয়া যায়। চলতি মাসে ট্রেজারি বিলের ইন্টারেস্ট কমেছে। আগামিতে আরও কমার সম্ভাবনা আছে, যে কারণে বাজার ভালো করবে বলে আশাবাদী হচ্ছেন বাজার সংশ্লিষ্টরা।

Authors

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।