অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

ব্যাংকগুলো ঋণের সুদের হার আরও বাড়াতে পারবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংকগুলো ঋণের সুদের হার আরও বাড়াতে পারবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলো এখন আগের তুলনায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দশমিক ৫০ শতাংশ সুদ নিতে পারবে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার নির্দেশনাদিয়েছে। গত বুধবার নীতি সুদহার বাড়ানোর পর বাংলাদেশ ব্যাংক ঋণের ক্ষেত্রে মার্জিনবাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ শতাংশের স্থলে সর্বোচ্চ .৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। প্রিশিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি পল্লি ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ শতাংশের স্থলে সর্বোচ্চ .৫০ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।

দেশের ব্যাংকগুলোয় এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে স্মার্ট রেট ছিল .১০ শতাংশ, সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে .২০ শতাংশ। এর সঙ্গে শতাংশ অতিরিক্ত সুদ নিতে পারত ব্যাংকগুলো। ফলে ব্যাংকঋণের সুদহার ছিল সর্বোচ্চ ১০.২০ শতাংশ। তবে ব্যাংকগুলোএখন দশমিক ৫০ শতাংশ অতিরিক্ত সুদ নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে নতুন ঋণে সুদহার হবে সর্বোচ্চ ১০.৭০ শতাংশ।প্রিশিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি পল্লি ঋণের সুদহার হবে .৭০ শতাংশ। যাঁরা আগে ঋণ নিয়েছেন, তাঁদের সুদহার ছয়‍ মাসের মধ্যে পরিবর্তন করা যাবে না। ছয় মাস শেষ হলেই তাঁদের ক্ষেত্রে নতুন সুদ কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অভ্যন্তরীণ অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। ক্ষেত্রে মূল্যস্ফীতি পর্যায় ক্রমে হ্রাস করার লক্ষ্যে নতুন সুদহার প্রযোজ্য হবে।

এর আগে গত বুধবার নীতি সুদহার বা রেপো রেট দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে নতুন নীতি সুদহার বা রেপো রেট হয়েছে .২৫ শতাংশ।

সুদের হার বাড়ানোর মূল্য লক্ষ্য হলো দেশে বিরাজমান উচ্চ মূল্যস্ফীতির হার কমিয়ে আনা।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি শতাংশে নামিয়ে আনতে চাইছে। গত সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল .৬৩শতাংশ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।