সুস্থ হার্ট ♥ সুস্থ জীবন : পর্ব–৩
আজকের পর্বে আমরা রক্ত সংবহন তন্ত্র (Circulatory system) এর এনাটমি ওফিজিওলজি সম্পর্কে বেসিক ধারণা নিব।
সংবহন তন্ত্রের অংশ হচ্ছে :
১. হৃদপিণ্ড (heart) – এটাকে পাম্প মোটরের সাথে তুলনা করা যায়।
২. রক্তনালী (blood vessels) –
ধমনী (arteries) : হার্ট থেকে বিশুদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে যায়।
শিরা (veins) : দূষিত রক্ত হার্টে ফেরত আসে।
কৌশিকনালী (capillaries) – সূক্ষ্ম রক্তনালির জালিকা, যা টিস্যুর সাতে ধমনি–শিরারসংযোগ স্থাপন করে।
৩. রক্ত (blood) : এতে থাকে :
রক্ত কণিকা (blood cells) : লোহিত কণিকা, শ্বেতকণিকা ও অণুচক্রিকা।
রক্তরস (plasma) : পানি, পুষ্টি উপাদান, ইলেক্ট্রোলাইটস, হরমোন ইত্যাদি।

সংবহন তন্ত্রের কাজ :
১. শরীরের সকল টিস্যু ও অর্গানে নিউট্রিয়েন্ট, অক্সিজেন ও হরমোন পৌঁছে দেয়া।
২. শরীরের বিভিন্ন টিস্যু হতে কার্বনডাইঅক্সাইড ও মেটাবলিক টক্সিন লাংস ও কিডনিরসহযোগে নিষ্কাশন করা।
৩. শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করতে সাহায্য করে।
৪.তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা।
চলবে….