রাজধানী মস্কোর দিকে যাওয়ার পথে দুটি সামরিক ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছেন মেয়র সের্গেই সোবানিয়ান। এটিই মস্কোয় কিয়েভের সবশেষ হামলার প্রচেষ্টা বলে জানান তিনি।
মেয়র সোবানিয়ান বুধবার ভোরে টেলিগ্রামে বলেছেন, একটি ড্রোন শহরের দক্ষিণ উপকণ্ঠে ডোমোদেডোভো এলাকায় ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয়টি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় এলাকায় গুলি করে নামানো হয়।
এ ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষে কোনও ভবন ক্ষতিগ্রস্ত বা কেউ হতাহত হননি। রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোনগুলো পূর্বের মতো হামলার চেষ্টা চালিয়েছিল।
এক সপ্তাহে মস্কোয় এ নিয়ে তৃতীয়বার ড্রোন হামলার চেষ্টা বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাজধানীর উপকণ্ঠে পোডেলস্কি জেলায় রবিবার একাধিক ড্রোন ধ্বংস করে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
সম্প্রতি মস্কোয় ড্রোন হামলা অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বাণিজ্যিক ভবনগুলোকে টার্গেট করা হচ্ছে। এসব ঘটনায় ইউক্রেন দ্বায় স্বীকার না করলেও এ ধরনের হামলা চলবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সূত্র: আল জাজিরা
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।