দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের জায়ান্ট কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের (GENEXIL)১ম প্রান্তিক ইপিএস প্রকাশ করেছে।
আজ ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে কোম্পানিটি ৩০ শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকের (কিউ–১) (জুলাই ২৫ – সেপ্টেম্বর ২৫) সময়ের জন্য, কোম্পানির অনিরীক্ষিত আর্থিক বিবৃতি পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করেছে।
কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (জুলাই ২৫ – সেপ্টেম্বর ২৫) (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা।।গত বছর কোম্পানিটির প্রথম প্রান্তিকে ৩ মাসের আয় (ইপিএস) ছিল ০.৬৯ টাকা।প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১৭ শতাংশ ।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১.৬৭ টাকা, যা গত বছরের একই সময়ে ০.৯১ টাকা ।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২৩.১৪ টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।