অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

আশাহত বিনিয়োগকারীরা, সপ্তাহের প্রথমদিনে সূচকের পতনে লেনদেন কমে দাড়িয়েছে ৫৬৪ কোটি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর)সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।সূচকের পতনে লেনদেন কমাতে আশাহত হয়েছেন বিনিয়োগকারীরা।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫.০৫ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮০ অবস্থান করছে।।অন্যদিকে ‘ডিএসইএস’ সূচক ০৬.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ পয়েন্টে।। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১৭.০৯ পয়েন্ট, যা বর্তমানে ২ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৫৬৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৭০৮ কোটি ৯৪ লাখ টাকা।আজ গত কার্যদিবসের চেয়ে ১৪৪.৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন কম হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৭০টি কোম্পানির দর বেড়েছে, ২৮২টির দর কমেছে এবং ৪৪টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।