অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

ডিএসইর সূচক টানা ৮ দিন কমার পরে ইতিবাচক ধারাতে ফিরল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার ১লা আগস্ট ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টকএক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক আজ শুরু থেকে শেষপর্যন্ত ইতিবাচক ধারাতে ছিল।তবে আজ সারাদিন সূচক উঠানামা মধ্যেই ছিল।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৪৬.৪৫  কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৬৬৫.৬৫ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ১১৯.২০ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ লেনদেনে মূল সূচক ডিএসইএক্স সূচক ১৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে৬৩৩৮.৭৭ পয়েন্টে।এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৩.৮৮ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ৩.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৬০.৬৭ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৪০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে  ১১০ টির, দাম কমেছে ৬০ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৭০ টির।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ  ২০ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে।আজকের দাম বৃদ্ধির শীর্ষ  ২০ তালিকায় ১১ টি খাতের শেয়ার ছিল। আজ অনেকদিন পরে  টপ গেইনিং তালিকায় বিবিধ খাতের ৪ টি শেয়ার উঠে এসেছে, তাছাড়া বেশ কশেকটি  লোপেইডের শেয়ার দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় চলে এসেছে। আজ বহুদিন পরে বিবিধ খাতের বাংলাদেশ শিপিং করপোরেশন শেয়ারটি উঠে এসেছে দামবৃদ্ধির শীর্ষ তালিকায় এবং লেনদেনের সংখ্যার দিক দিয়ে ও শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আজ  ব্লকে মার্কেটে ৬২ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে  ২৮.৯৮  কোটি টাকা। গতকাল ব্লক মার্কেটে মোট ৮০ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৩৫.০৬ কোটি টাকা। আজ ব্লক মার্কেটে গতদিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৬.০৮  কোটি টাকা।

আজ ডিএসইর মোট লেনদেন ৫৪৬.৪৫  কোটি টাকা,  ব্লক মার্কেটের লেনদেন ২৮.৯৮ টিটাকা, সে হিসাবে আজকের মূল মার্কেটের লেনদেন  হয়েছে ৫১৭.৪৭ টি টাকা, যা গতকালছিল ৬৩০.৫৯ কোটি  টাকার। সে হিসাবে আজ মূল মার্কেটে গতকালের চেয়ে ১১৩.১২ টি টাকার কম লেনদেন হয়েছে।

ডিএসইর সূচক টানা ৮ দিন কমার পরে ইতিবাচক ধারাতে ফিরলো, তবে সূচক বাড়লেও লেনদেন কমেছে গতদিনের চেয়ে। আজ ১১৯.২০ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন কম হয়েছে।

সার্বিক বাজার বিশ্লেষণে দেখা যায় বাজার বাড়লে কমলেও ফ্লোরে আটকে থাকা  বিনিয়োগকারীদের কোন উপকার হচ্ছেনা। বিনিয়োগকারীদের দাবী ফ্লোরের শেয়ারের যাতে স্বাভাবিক লেনদেনে ফিরে আসে সে ব্যাপারে যেন ব্যবস্থা নেয় নীতিনির্ধারণী লোকজন ।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।