অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ মুনাফা ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি চলতি বছরের ৬ ডিসেম্বর থেকে ৫ জুন অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেবে বন্ডটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গতকাল অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ মুনাফা অনুমোদন করা হয়।

এর আগে চলতি বছরের ৬ জুন থেকে ৫ ডিসেম্বর অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দেয় বন্ডটির ট্রাস্টি। তার আগে বন্ডটির ট্রাস্টি ৬ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জুন ২০২৪ সমাপ্ত অর্ধবার্ষিক সময়ে ইউনিটধারীদের ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করে।

২০২৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পারপেচুয়াল বন্ডের পরিশোধিত মূলধন ৪০০ কোটি টাকা। মোট ইউনিট সংখ্যা চার হাজার।

গত বছরের ১২ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪২তম সভায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেটবিশিষ্ট পঞ্চম সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। সাত বছর মেয়াদি বন্ডটি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট ও উচ্চ সম্পদশালী একক যোগ্য বিনিয়োগকাীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি কর্পোরেট, এসএমই রিটেইল ঋণের পোর্টফোলিও বৃদ্ধি এবং ট্রেজারি সিকিউরিটিজ ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্বে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ম্যান্ডেটরি লিড অ্যারেঞ্জর ও কো-অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে আরএসএ অ্যাডভাইজরি লিমিটেড ও এমটিবি ক্যাপিটাল লিমিটেড। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত হওয়ার শর্ত দেয়া হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।