অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কোকাকোলা বাংলাদেশ কে কিনছে তুর্কি কোম্পানি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেডের মালিকানা পরিবর্তন হচ্ছে, কোম্পানিটি মালিকানা নিতে নিচ্ছে তুরস্কের কোকাকোলা আইসেক (সিসিআই)। এ জন্য তুর্কি কোম্পানিটিকে গুনতে হবে ১৩ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৪৩০ কোটি টাকা।

এরই মধ্যে একটি চুক্তি সম্পন্ন করেছে তুর্কি কোম্পানিটি। গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিসিআই জানিয়েছে, ১৩ কোটি ডলারের বিনিময়ে কোকাকোলা বাংলাদেশের শতভাগ শেয়ার অধিগ্রহণ করবে সিসিআই।

প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে অর্থায়ন করবে সিসিআই ইন্টারন্যাশনাল হল্যান্ড বিভি। সিসিআই তার সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি সিসিআইএইচবিভি ও কোকাকোলা কোম্পানির একটি সাবসিডিয়ারির সঙ্গে এই চুক্তি করেছে, যার প্রধান শেয়ারহোল্ডার হবে সিসিআইএইচবিভি।

আরও পড়ুন…

বাজারে মার্চের ১ম সপ্তাহে বাজার ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

এ বিষয়ে সিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা করিম ইয়াহি বিবৃতিতে বলেছেন, আমরা সিসিবিবি অধিগ্রহণের জন্য শেয়ার কেনার চুক্তি স্বাক্ষর করতে পেরে আনন্দিত। এই চুক্তিকে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় বাজারে প্রবেশের দারুণ সুযোগ হিসেবে দেখছি।

আরও বলা হয়েছে, কোকাকোলা বাংলাদেশ দেশে কোক ব্র্যান্ডের পানীয় উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে। ২০০৯ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলের প্রায় ১০ কোটি গ্রাহককে সেবা দেয়। প্রতিষ্ঠানটির তিন শতাধিক কর্মচারী রয়েছে। এ ছাড়া একটি বোতলজাত প্ল্যান্ট, তিনটি গুদামসহ প্রায় তিন লাখ বিক্রয়কেন্দ্র রয়েছে কোম্পানিটির। তাদের ডিস্ট্রিবিউটরের সংখ্যা ৫০০।

বিগত ৫ বছরে সিসিবিবি বাংলাদেশের বাজারে ক্রমাগত প্রতিযোগিতামূলকভাবে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। এতে ২০২৩ সালের হিসাবে দেশের স্পার্কলিং ক্যাটাগরির বাজারের ৪৫ দশমিক ৩ শতাংশ আধিপত্য ধরে রেখেছে কোকাকোলা বাংলাদেশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।