অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ারবাজারে বিনিয়োগে বিএসইসি’র ৩ গুরুত্বপূর্ণ নির্দেশনা, গুজব ছড়ালে শাস্তির সতর্কবার্তা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আচরণ নিরুৎসাহিত করতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (১৪ জুন) প্রকাশিত ডিএসইর নিউজ বিভাগে বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের তথ্যভিত্তিক ও দায়িত্বশীল বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। অবশ্য এই নির্দেশনা ডিএসইর নিউজ বিভাগে প্রতিদিন ই দেয়া হয় লেনদেন শুরুতেই ।

বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারে লাভের পাশাপাশি ঝুঁকিও বিদ্যমান। তাই বিনিয়োগের আগে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন, কোম্পানির মৌলিক ভিত্তি বিশ্লেষণ এবং গুজব থেকে দূরে থাকার বিকল্প নেই।

বিনিয়োগকারীদের জন্য বিএসইসি’র ৩ নির্দেশনা

জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন

কমিশনের মতে, পুঁজিবাজারের কার্যক্রম, ঝুঁকি ও বিনিয়োগ কৌশল সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন ছাড়া বিনিয়োগ করা উচিত নয়। অপর্যাপ্ত বা ভুল তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়।

মৌলিক বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিন

এসইসি বলেছে, বিনিয়োগ থেকে অর্জিত লাভ বা লোকসানের দায় সম্পূর্ণভাবে বিনিয়োগকারীর নিজস্ব। তাই কোনো শেয়ার কেনা বা বিক্রির আগে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবসায়িক সম্ভাবনা ও অন্যান্য মৌলিক সূচক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

গুজবের ভিত্তিতে লেনদেন করবেন না

পুঁজিবাজারে বিভিন্ন সময়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে, যা বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারে। কমিশন সতর্ক করে বলেছে, গুজবের ভিত্তিতে শেয়ার ক্রয়-বিক্রয় করলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।

বিএসইসি বিশেষভাবে উল্লেখ করেছে, পুঁজিবাজারে গুজব ছড়ানো শুধু অনৈতিক নয়, এটি আইনত দণ্ডনীয় অপরাধ। কমিশনের এসইসি পত্র নং- SEC/SRMIC/2010/726 (তারিখ: ২৩ নভেম্বর, ২০১০) অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএসইসি পুনরায় মনে করিয়ে দিয়েছে যে, পুঁজিবাজারে বিনিয়োগ স্বভাবতই ঝুঁকিপূর্ণ। তাই বিনিয়োগের আগে যথাযথ তথ্য সংগ্রহ, কোম্পানির মৌলিক বিশ্লেষণ এবং নিজস্ব বিচার-বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পুঁজি সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।