বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জেতা দলকে বরণ করতে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর পরদিন দেওয়া হবে সংবর্ধনা।
আজ সোমবার (১৮ই ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মাহফুজুর রহমান রাব্বির দল। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার। বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের বরণ করবেন।
বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নিয়ে আসা হবে বিসিবিতে। পরদিন যুবাদের নিয়ে একটি রিসিপশন প্রোগ্রামের আয়োজন করবে বোর্ড। সেটি মঙ্গলবারও হতে পারে। এ ব্যাপারে আজই সিদ্ধান্ত হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।