অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

কবি ভায়লেট হালদারের কবিতা – পিতা, অভিবাদন গ্রহণ করুন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পিতা, অভিবাদন গ্রহণ করুন
ভায়লেট হালদার

 

এখনো পাখিরা তাঁর কথা মনে করে।
কুসুমরাঙা ভোরের আলোয়
কুঁড়িরা নির্ভয়ে ফোটে।
আজও ইথারে ভেসে আসে
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে
ভূমিপুত্র এসে দাঁড়ান দরজায়।
চিরচেনা হাসি আর ব্জ্রকণ্ঠে
সবুজ মাঠ জাগিয়ে তোলে,
একাত্তর এলো
সন্তানেরা যুদ্ধে গেলো।
মায়ের শাড়ির আঁচল ছিন্নভিন্ন হলো।
ভাইবোনেরা হতাহত হলো।
ত্রিশ লাখ বীরের প্রাণ কেড়ে,
বিদেশি শত্ৰুৱা পরাজিত হলো।
লাল সবুজের পতাকা উড়লো।
পিতা আমাদের নিহত হলেন।

ধন্য পিতার পুণ্য দেশে
স্বপ্ন জয়ের দীক্ষা নিয়ে
বঙ্গবন্ধুকে ভালোবেসে,
আজও আমি যুদ্ধ করি।
সোনার বাংলার ছবি আঁকি।

কেননা আমি জেনেছি,
অনড় প্রতিবাদের শক্তির নাম শেখ মুজিব।
দাসত্ব থেকে মুক্তির সংগ্রামের নাম শেখ মুজিব।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহসের নাম শেখ মুজিব।
আমাদের পিতার নাম শেখ মুজিব।
পিতা, অভিবাদন গ্রহণ করুন!

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।