আজ বুধবার (২৭শে ডিসেম্বর) বাংলাদেশ ও নিউজিল্যান্ড মাঠে নামছে বাংলাদেশ সময় বেলা ১২.২০ মিনিটে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় দিয়ে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষ কিউইদের মাটিতে এখনও টি-টোয়েন্টির গেরো খুলতে পারেনি লাল-সবুজের দল।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে পরিসংখ্যানের হিসাবে এগিয়ে থাকবে ব্লাকক্যাপসরা।
সবশেষ ৫ টি-টোয়েন্টির একটিতে জয় রয়েছে টাইগার বাহিনীর। আর বাকি চারটিই জিতেছে কিউইরা। বাংলাদেশ যে জয়টি পেয়েছিল সেটি ২ বছর আগে মিরপুরের মাটিতে। দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল ১ বছর আগে ক্রাইস্টচার্চে। এরপরে আর ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা হয়নি বাংলাদেশ-নিউজিল্যান্ডের।
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সূচি
এ দিকে এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে দুদলের মধ্যে। যেখানে বাংলাদেশের দখলে রয়েছে ৩ জয়। আর বাকি ১৪ ম্যাচেই নিউজিল্যান্ডের জয় এসেছে। ফলে পরিসংখ্যানের বিচারে অনেকটাই এগিয়ে থাকবে স্বাগতিকরা।
তবে বাংলাদেশ পরিসংখ্যানে চোখ না রেখে মাঠের খেলায় জয় তুলে নিতে মুখিয়ে রয়েছে। সবশেষ ওয়ানডে জয় দলটিকে চাঙ্গা রেখেছে। সবমিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি জয় খরা কাটিয়ে নিজেদের প্রমাণ করতে চায় নাজমুল হোসেন শান্তর দল। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হবে কিনা, সেটি এখন সময়ের অপেক্ষা মাত্র।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।