অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

পরবর্তী ৩ মাস এসএমই মার্কেটে লেনদেন করার জন্যে যা করতে হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

যে সকল বিনিয়োগকারী এসএমই বাজারে নিয়মিত লেনদেন করেন তাদের আগামী ৩ মাস (জুলাই-সেপ্টেম্বর)লেনদেন উপযোগী হতে আপনার বিও একাউন্টে আগামী ৩০ শে জুন ,২০২৪ তারিখে Cutt of Date এ (৩০,০০,০০০)৩০ লাখ টাকার সমপরিমাণ বাজারদরের ম্যাচিউরড শেয়ার থাকতে হবে।সে হিসাবে আজ ২৬ জুন(A,B & N) শেয়ার কেনার শেষ দিন,তবে  স্পট মার্কেটে কেনার জন্যে আগামিকাল ২৭ জুন সময় আছে।

তাছাড়া যে সকল বিনিয়োগকারী QI&EI নিবন্ধিত (Registered), তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

উল্লেখ্য, এখন বিনিয়োগকারীদের কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য নিবন্ধন করতে হয়না, কারো পোর্টফোলিওতে ৩০ লাখ টাকার বিনিয়োগ (ক্রয়মূল্য বা বাজারদরের সর্বোচ্চ বিবেচ্য) থাকলে ডিএসই স্বয়ংক্রিয় ভাবে নিবন্ধন করে দেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বাজারে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারী বাছাইয়ে ডিএসই নিবন্ধন করবে, প্রতি প্রান্তিকে একবার । এজন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল এই কোয়ালিফাইড ইনভেস্টরের তথ্য সরবরাহ করবে।

এসএমই মার্কেটে পরবর্তী প্রান্তিকে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্যে অবশ্যই ৩০ শে জুন ,২০২৪ তারিখে আপনার বিওতে ৩০ লাখ টাকার ম্যাচিউরড শেয়ার রাখুন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।