পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড (ROBI) আজিয়াটা গ্রুপ বেরহাদ থেকে শেয়ারহোল্ডারদের ঋণ সুবিধার পাওয়ার অনুমোদন পেয়েছে।
কোম্পানি জানিয়েছে যে কোম্পানির পরিচালনা পর্ষদ আজিয়াটা গ্রুপ বারহাদের কাছ থেকে৩ বছরের মেয়াদে (USD 55,000,000)প্রায় ৬০০ কোটি টাকার একটি শেয়ারহোল্ডার লোন সুবিধা পাওয়ার অনুমোদন দিয়েছে৷ কোম্পানিটি আরও জানিয়েছে যে তারা নিরাপত্তা হিসাবে কোনো সম্পদের প্রতিশ্রুতি দেয়নি এবং এই ঋণ চুক্তির ক্ষেত্রে RJSC-এর সাথে কোনো চার্জ তৈরি করেনি।
উল্লেখ্য রবি আজিয়াটা লিমিটেড(ROBI) কোম্পানিটি বহুদিন ধরে ফ্লোর প্রাইজ ৩০ টাকায়আটকে আছে ,আজ কোম্পানির মাত্র ৪৭৮৪ টি শেয়ারের হাতবদল হয়েছে।মাল্টিন্যাশনালকোম্পানি হিসাবে বিনিয়োগকারীদের তেমন কোন মুনাফা দিতে পারেনি কোম্পানিটি বিগতদিনে।