২০২৩–২৪ অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৭.৬শতাংশ, যা আগের অর্থাৎ প্রথম প্রান্তিকের চেয়ে কম। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিহয়েছে ৭.৬ শতাংশ। যদিও এর আগের প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৭.৮ শতাংশ। ফলে দ্রুততমবর্ধনশীল প্রধান অর্থনীতিতেই থাকছে ভারত। কারণ এই বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকেচীনের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪.৯ শতাংশ।
জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) তথ্য অনুযায়ী, কৃষি খাতের জিভিএ (গ্রস ভ্যালুঅ্যাডেড) ১.২ শতাংশ হয়েছে, যা ২০২২–২০২৩ সালের জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকের ২.৫শতাংশ থেকে কম।
গত কয়েক বছরে ভারতের অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে। বর্তমানেবিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। এর মাধ্যমে যুক্তরাজ্যকেপেছনে ফেলেছে দেশটি।
তবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) তথ্য অনুযায়ী, বর্তমান প্রবৃদ্ধির হারে ২০২৭সালের মধ্যে জার্মানিকে ও ২০২৯ সালের মধ্যে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তমঅর্থনীতির দেশে পরিণত হবে ভারত।
স্টেট ব্যাংক অব ইন্ডিয়ামেনস ইকোনমিক রিসার্চ বিভাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৪সাল থেকে ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে ২০২৯ সালে তৃতীয় বৃহত্তম অর্থনীতির ট্যাগপেতে পারে। ২০১৪ সালে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল ভারত। সেখান থেকে এইসময়ে সাত ধাপ এগিয়েছে দেশটি।