অর্থ লিপি

২৭ এপ্রিল ২০২৬ সোমবার ১৪ বৈশাখ ১৪৩৩

রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত মিউচুয়াল ফান্ডগুলির ব্লক লেনদেনে নিষেধাজ্ঞা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত সব মেয়াদি মিউচুয়াল ফান্ডের (Close-end Mutual Fund) ব্লক মার্কেটে ইউনিট কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 গতকাল ৯ জুন,২০২৪ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, গতকাল (৯ জুন) থেকে বিএসইসির দেওয়া এ নিষেধাজ্ঞা চলবে। নিয়ন্ত্রক সংস্থা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে। তবে পাবলিক মার্কেটে আগের নিয়মেই ফান্ডগুলোর লেনদেন চলবে।

উলেখ্য রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত ৯টি মিউচুয়াল ফান্ড স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত আছে।
ফান্ডগুলো হচ্ছেঃ
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড
ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড
আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ব্লক মার্কেটে রেস পরিচালিত ফান্ডগুলোর লেনদেনে কেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সে বিষয়ে জানা যায়নি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।